• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কবিতা উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২৩, ১২:১৮ অপরাহ্ণ
গৌরনদীতে কবিতা উৎসব

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বিভিন্ন জেলার কবি-সাহিত্যিকদের নিয়ে কবিতা উৎসব ও সাস্কৃতিক অনুষ্ঠান বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের কবিতা পার্কে অনুষ্ঠিত হয়েছে।
কবিতার ছোট কাগজ অরুণিমের আয়োজনে শনিবার দিনব্যাপী কবিতা উৎসবের উদ্বোধন করেন সরিকল ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছে বক্তব্য রাখেন কবি স.ম রেজাউল করিম। কবি স্নিগ্ধ নীলিমার সভাপতিত্বে প্রথমপর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ সৌহার্দ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন কবি মালেকা ফেরদৌস, লিমা ইসলাম, লোকসাহিত্য গভেষক কবি মু. আল আমীন বাকলাই, শফিক আমীন, জাহাঙ্গীর হোসেন মানিক। দ্বিতীয়ার্ধে কবিতার ছোট কাগজ অরুণিমের সম্পাদক কবি মুস্তফা হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক সৈয়দ মাজহারুল পারভেজ। প্রধান আলোচক ছিলেন মুক্তবুলি ম্যাগাজিনের সম্পাদক আযাদ আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি শেখ খলিলুর রহমান ও মাহবুব রহমান। অনুষ্ঠানে বিভিন্ন জেলার কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন। শেষে তিনটি বইয়ের প্রকাশনা মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।