• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে সামাজিক সম্প্রীতি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১২, ২০২৩, ১৬:৩০ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে সামাজিক সম্প্রীতি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক
ভোলার বোরহানউদ্দিনে সামাজিক সম্প্রীতি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্পসারিত হল রুমে এ সামাজিক সম্প্রীতি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মাহফুজুল হাসান,পরিসংখ্যান কর্মকতা ননী গোপাল,আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত”প্রতিটা পরিবার ও প্রতিটা গ্রামের সম্প্রসারিত রূপ হলো একটি দেশ, তাই তৃণমূল পর্যায়ের প্রতিটা মানুষের মধ্যে যদি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয় তাহলেই একটি দেশ সোনার দেশে পরিণত হবে।এ সময় বক্তরা বলেন, ধর্মীয় উস্কানি সৃষ্টি করে সমাজে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে একে অপরের মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে হবে।