• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২৩, ১৪:১৮ অপরাহ্ণ
যশোরে বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান

আবু তাহের. নিজস্ব প্রতিনিধি \
মহান স্বাধীনতা উদ্যাপন উপলক্ষ্যে যশোর সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৪মার্চ মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার কথা থাকলেও বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান করেন। তিনি বলেন মেধা ও মনণের সার্বিক বিকশে নিয়ম মাফিক খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অনেক বেশি।
প্রতিষ্ঠানের সভাপতি ও ঈগল পরিবহণের সত্বাধিকারী অশোক রঞ্জন কাপুড়িয়া অপু’র সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, নিতা কোম্পানী লিঃ এর স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাঃ জামিল আহমেদ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুঃ মকছেদ আলী খান, প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ আঃ ওহাব গাজী, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. শেখ শামসুজ্জোহা (চান্নু), অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান খান, সিঙ্গিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান খান, স্থানীয় ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন মোল্যা প্রমুখ।
এছাড়া বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই কামরুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুন-অর-রশিদ, ইউনিয়ন পরিষদের ০২নং ওয়ার্ড ইমরান হোসেন (মিলন) ও ০৩নং ওয়ার্ড সদস্য শওকত জাহান (সুপ্ত), সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া সিদ্দিকী রিতাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। ক্রীড়া নৈপুণ্য প্রদর্শণীর সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দীপংকর মল্লিক।