• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ণ
দশমিনায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মো. জাকির সিকদার নামে এক ব্যবসায়ীকে ঘর থেকে তুলে নিয়ে বেদম মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বুধবার সকালে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদসহ অভিযুক্তর বিভিন্ন কর্মকান্ডে অতিষ্ট হয়ে উপজেলার সদর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। এতে বক্তব্য রাখেন, মো. শাখাওয়াত,সুজন ও জলিল।
এসময় বক্তারা অভিযোগ করেন, উপজেলার সদর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মো‏হাম্মদ আমিন পঞ্চায়েতের ছেলে মো. হিরন পঞ্চায়ের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ব্যবসায়ী মো. জাকির সিকদারের গত বৃহস্পতিবার রাতে বাকবিতন্ডা হয়। ওই ঘটনার জের ধরে হিরন শুক্রবার দুপুরে অন্য এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে বাড়ি থেকে জাকিরকে তুলে এনে বেদম মারধর করেন। পরে উল্টো মিথ্যা মামলা দিয়ে ও নিজের পুকুরে নিজে বিষ প্রয়োগ করে জাকিরকে হয়রানি করেছেন।
এ বিষয় অভিযুক্ত মো. হিরন পঞ্চায়েত বলেন, তাদের অভিযোগ সব মিথ্যা। আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি।###