• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় নির্মিত হলো দৃষ্টিনন্দন মুজিব অঙ্গন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৩, ১৪:০৫ অপরাহ্ণ
বামনায় নির্মিত হলো দৃষ্টিনন্দন মুজিব অঙ্গন

স্টাফ রিপোর্টার :
আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস। দিবসটি উপলক্ষে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে নির্মিত হয়েছে জাতির জনকের ম্যুড়াল সম্বলিত দৃষ্টিনন্দন মুজিব অঙ্গন। বিশিষ্ট কথা সাহিত্যিক, বাংলা একাডেমীর সভাপতি ড. সেলিনা হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান এর প্রতিষ্ঠিত ফারিয়া লারা ফাউন্ডেশ ও তাদের ব্যক্তিগত অর্থে মুজিব অঙ্গনটি নির্মিত হয়।
আজ বৃহস্পতিবার(১৬ মার্চ) সকাল ১১টায় মুজিব অঙ্গনের ফিতা কেটে ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে এটির উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খান, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটুসহ প্রতিষ্ঠান দুটির শিক্ষকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দরা।
ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান বলেন, উপজেলার সনামধন্য বিদ্যাপীঠ হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের মাঠের পূর্ব পাশে এমন ভাবে এই মুজিব অঙ্গনটি নির্মান করা হয়েছে যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করামাত্র এমন মহামানব কে দেখতে পায়। শুধু তাই নয়, জাতির জনকের অসামান্য কাজগুলো শিক্ষার্থীদের জানাতে এই মুজিব অঙ্গনকে ঘিরে ভবিষ্যতে একটি স্মৃতি জাদুঘর নির্মানের পরিকল্পনা রয়েছে।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেন, কথা সাহিত্যিক সেলিনা হোসেন আর তার স্বামী বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খান এই দুজনের সম্মিলতি প্রচেষ্টায় বামনার একটি ইউনিয়নের দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। তারা জাতির জনকের স্মৃতি শিক্ষার্থীদের মাঝে তুল ধরতে মুজিব অঙ্গন নির্মান করেছেন, করেছেন স্মৃতিস্তম্ভ চির উন্নতশীড় নির্মান। তাদের কারণে প্রতিষ্ঠান দুটি এখন উপজেলা নয় জেলাব্যাপী সুনাম অর্জন করেছেন।