• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডেমক্রেসীওয়াচের উদ্দোগে দিনাজপুরের কাহারোলে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ,নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৩, ১৪:০৭ অপরাহ্ণ
ডেমক্রেসীওয়াচের উদ্দোগে দিনাজপুরের কাহারোলে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ,নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিজ্ঞ অপরাজিতা প্রকল্পের নারীদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসী বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে ডেমক্রেসীওয়াচ অপরাজিতা প্রকল্পের আয়োজনে দিনব্যাপী অভিজ্ঞ অপরাজিতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মাঝে প্রশিক্ষন কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসিওয়়াচ অপরাজিতা প্রকল্পের ফাইন্যান্স কো অর্ডিনেটর কামরুল হাসান, জেলা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান, অ্যাডভোকেসী এন্ড নেটওয়াকির্ং কো অর্ডিনেটর জুলিয়়া আকতার এবং ফিল্ড কো-অর্ডিনেটর খুরশিদা জাহান। প্রশিক্ষনে সদর উপজেলার ১ জন এবং চিরিরবন্দর উপজেলার ২ জন প্রশিক্ষনার্থীসহ কাহারোল উপজেলা অপরাজিতা প্রকল্পের অভিজ্ঞ ১২ জন নারী সদস্যদের নিয়ে সংগঠনের ৪টি উদ্দেশ্য সম্পর্কে নারীর ক্ষমতায়নে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ইস্যু এবং সরকারি/ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপনের কলাকৌশল সম্পর্কে বিস্তাারিতভাবে উপস্থাপন করা হয় এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের ও সহকর্মীদের উন্নয়নে অবদান রাখার তাগিদ দেয়া হয়। প্রশিক্ষণে কাহারোল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২ জন অভিজ্ঞ অপরাজিতা নারী কর্মী অংশ নেয়।

প্রশিক্ষণের উদ্দেশ্য গুলির মধ্যে ছিল, অংশগ্রহণকারীগন নেতৃত্ব বিকাশের কৌশল জানবেন এবং স্থানীয় পর্যায়় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নারীর রাজনৈতিক ক্ষমতায়়নে প্রয়োজনীয়় পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ হবেন, অভিজ্ঞ ও দক্ষ অপরাজিতাদের সমন্বয়ে বিভিন্ন পর্যায়ে অপরাজিতা নেটওয়়ার্ক গঠন প্রক্রিয়়া জানবেন এবং নেটওয়ার্র্কি গঠনে পদক্ষেপ গ্রহণ করবেন,সমমনা বিভিন্ন নেটওয়ার্র্ক এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক উনয়নে উদ্যোগী হবেন এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন ও নারীর রাজনৈতিক ক্ষমতায়়নে অ্যাডভোকেসি সম্পর্কে ধারণা অর্জন করবেন এবং ইস্যুভিত্তিক এ্যাডভোকেসীর বিভিন্ন কৌশল জানবেন ও কার্যকরী ভূমিকা রাখতে উদ্যোগী হবেন।