আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ছোট আঁচড়া সাকিনস্থ বেনাপোল স্থলবন্দরের ২২নং শেডের সামনে পাঁকা রাস্তার উপর হতে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও শাড়ি সহ ৬(ছয়)জন চোরাকারবারি কে গ্ৰেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানাঃ
১। কুদ্দুস মন্ডল (৩৩), পিতা-আজগর মন্ডল, মাতা-হালিমা বিবি, সাং-সাকদাহ জাদবপুর, থানা-স্বরুপ নগর, জেলা-উত্তর চব্বিশ পরগোনা, ভারত,
২। মোঃ মানিক মিয়া (৪৭), পিতা-মৃত আব্দুস সুবহান, সাং-রামনগর খাঁপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর,
৩। মোঃ আলী হোসেন (২৬), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-বড় আঁচড়া (গেটপাড়া),
৪। মোঃ তরিকুল ইসলাম (২৯),পিতা-মৃত সালেক শেখ, সাং-ছোট আঁচড়া (পশ্চিমপাড়া),
৫। মোঃ ইমরান হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দল আজিজ, সাং-গাতিপাড়া (মাঝপাড়া),
৬। মোঃ তানভির হোসেন (২০), পিতা-মোঃ ইউসুফ আলী, সাং-সাদীপুর (বেলতলা),
গ্ৰেফতারকৃত ১নং আসামি ব্যতিত অন্যান্য আসামিদের থানা বেনাপোল পোর্ট, জেলা- যশোর।
আসামিদের বিরুদ্ধে উক্ত থানায় মামলা রুজু হয়েছে।
এছাড়াও বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টিভুক্ত ৭(সাত)জন আসামি গ্রেফতার করা হয়েছে।