• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীর জনকের জন্মদিন উপলক্ষে দিনাজপুরের শ্রদ্ধাঞ্জলী-সভা-দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ণ
জাতীর জনকের জন্মদিন উপলক্ষে দিনাজপুরের শ্রদ্ধাঞ্জলী-সভা-দোয়া মাহফিল

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার ( রিক) দিনাজপুর এরিয়া অফিসের আয়োজনে জাতীরজনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর বালুবাড়িস্থ রির্সোস ইন্টিগ্রেশন রিক কার্য্যালয়ে এরিয়া ম্যানেজার মো: জাকেরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর বালুবাড়ি শাখা ব্যবস্থাপক মো: আমিনুল ইসলাম,চিরিরবন্দর শাখা ব্যবস্থাপক মো: হুমায়ুন কবির,বিরল শাখা ব্যবস্থাপক মো: মাসিকুর রহমান,বালুবাড়ি শাখার এবিএম (হিসাব) মো: আব্দুল আলিমসহ শাখা অফিসের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা।

এর আগে সকাল ৯টায় এরিয়া ম্যানেজার মো: জাকেরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের অন্যান্য কর্মীরা দিনাজপুর জেলা প্রশাসক কার্য্যালয় চত্তরে প্রতিষ্ঠিত জাতিরজনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। সভা শেষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শাহাদাতবরনকারী সকল সদসের আত্বার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।