• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে আল-আমিন প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৩, ১২:৩২ অপরাহ্ণ
যশোরে আল-আমিন প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় আল-আমিন প্রি-ক্যাডেট স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।
গতকাল বিকাল সাড়ে তিনটায় সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশনের সভাপতি বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শামসুজ্জোহা চান্নুর সভাপতিত্বে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন ফারাজির তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান সাবেক অধ্যাপক ডক্টর নিকুঞ্জ বিহারী গোলদার ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার। প্রায় ১ দশক ধরে বিভিন্ন অঞ্চলের গরীব দুস্থ্য সহ সর্বস্তরের মানুষের পাশে থেকে নিজের চিকিৎসা সেবাকে মানবিক কর্মকান্ড হিসেবে বিবেচনা করে মানুষের সেবায় কাজ করে চলেছেন। তিনি শেখ হাসিনা সরকারের প্রণীত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি দক্ষ জাতি তৈরিতে শিক্ষকদের ভূমিকার বিকল্প নেই বলে মন্তব্য করেন। মোঃ আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক যশোর এরিয়ার অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক এম. এ. করিম, যশোর সদরের সিঙ্গিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও দৈনিক সমাজের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম লাবুয়াল হক রিপন, গ্রামীণ ব্যাংক বসুন্দিয়া শাখার ম্যানেজার পরিমল চন্দ্র রায়, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ মেহেদী হাসান সবুজ, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তণ মহিলা সদস্য ফিরোজা সুলতানা প্রমূখ।