• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৩, ১৫:২৭ অপরাহ্ণ
রোম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উদযাপন

ইতালি প্রতিনিধিঃ
ইতালি রোমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭ মার্চ ১০৩ তম জন্মদিন উদযাপন করেছেন রোম মহানগর আওয়ামী লীগ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতা হাবীব চৌধুরী,হাদিউল ইসলাম হাদী,আবু তাহের,জামান মোক্তার প্রধান বক্তা ছিলেন রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজালাল মাদবর। বিশেষ বক্তা ছিলেন সহ সভাপতি আল মাহমুদ রফিক, মনির মুন্সী, স্বপন মজুমদার। উদ্বোধনী বক্তা ছেলে যুগ্মসাধারণ সম্পাদক হাজী সুইট। সবায় সভাপতিত্ব করেন রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন।সভা পরিচালনা করেন রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি। আলোচনা সভা শেষে ১০৩ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। শেষে বঙ্গবন্ধু রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।