• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাজিরবাদ ইউনিয়নে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ণ
কাজিরবাদ ইউনিয়নে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চান্দখালী কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলর মেয়র এ বি এম গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান মকসুদুর রহমান ফোরকান, জেলা যুবলীগের সহ-সভাপতি আরিফ হোসেন মোল্লা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম খান শিপন, যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম মহসিন মিয়া, কামরুজ্জামান রোকন, যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল রানা, কাজিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমন, কাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জুসহ স্থানীয় আওয়ামী যুবলীগ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি এবিএম গোলাম কবির বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ,মাদককারবারিসহ কোনো অপকর্মে লিপ্ত এমন কাউকে যুবলীগের কমিটি রাখা হবে না। দলে যারা অবহেলিত, অবজ্ঞার শিকার হয়েছেন, যাদের ত্যাগে-শ্রমে যুবলীগ হয়েছে সমৃদ্ধ এবং দুঃসময়ের যারা দলের সঙ্গে ছিলেন তাদের দিয়েই এ কমিটি গঠন করা হবে। এতে করে দলকে গতিশীল করা, তৃণমূলের নেতা-কর্মীদের সক্রিয় করা, অচলায়তন ভেঙে প্রবাহমান ধারায় আসবে বলে আমি আশা করছি।

বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, উন্নয়ন মাতা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো বরগুনায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় জেলার বিভিন্ন অঞ্চলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বস্তরে ব্যাপক কাজ চলছে।

ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের যুব সমাজের হার না মানা লড়াকু মনোভব আর অটুট লক্ষ্য ছিনিয়ে এনেছিলো আমাদের কাঙ্ক্ষিত গর্বের স্বাধীনতা। মুক্তিযুদ্ধের পর দেশ গড়তেও হাল ধরেছিলো যুব সমাজ।

বঙ্গবন্ধুর নির্দেশে যুব সমাজের আইকনিক নেতৃত্ব শেখ ফজলুল হক মনি নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। যুবলীগের হাজার হাজার নেতাকর্মী কাঁধে তুলে নেয় যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনের গুরু দায়িত্ব। সেই থেকে শুরু, আজ অবধি দেশের ক্রান্তিকালে মানুষের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে যুবলীগ। আফ্রো-এশীয় উন্নয়নশীল দেশগুলোতে ছাত্র ও যুবসমাজই দেশ ও সমাজ অগ্রগতির পথিকৃৎ এবং ভবিষ্যতের রূপকার।