গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মুজিববর্ষে ভ‚মিহীন-গৃহহীন পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং করেছেন বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে উপজেলা হলরুমে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, তৃতীয় পর্যায়ে এ উপজেলায় মোট ৫২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার কে বসতঘর প্রদান করা হবে। ইতিমধ্যে ১৮০টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ আরো ৩৪১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমি সহ ঘর প্রদান করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপসহকারী প্রকৌশলী আলিম হোসেন।