ইতালি প্রতিনিধিঃ
রোম দূতাবাসের পৃষ্ঠপোষকতায় জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালি আয়োজিত এম্বাসী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের
সবল সমাপ্তি ঘটেছে। ফাইনালে মানিকগঞ্জ জেলা ফুটবল একাদশকে ২-০ হলে হারিয়ে ভেনিস বাংলাদেশ ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
মোঃ শামীম আহসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি খেলাধুলার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশকে তুলে ধরা আহবান জানান
জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুর রশীদ ও পরিচালক সাজ্জাদুল কবিরের যৌথ পরিচালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, ইতালীয় নাগরিক মার্কে রিচি, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী, কাউন্সিলর কবির হোসেন, ইতালিস্থ মহিলা সংস্থার সভাপতি লায়লা শাহসহ আরো অনেকে। রোমের জেসি স্টেডিয়ামে অনুষ্ঠিত এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিপুল সংখ্যক বাংলাদেশে উপস্থিত ছিলেন।