• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২৩, ১৫:৩৮ অপরাহ্ণ
পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন

সঞ্জিব দাস, গলাচিপা , পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীতে জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) রাতে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে এনটিভির স্টাফ রিপোর্টার কাজল বরণ দাসকে সভাপতি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্সকে সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের রাঙ্গাবালী প্রতিনিধি কামরুল হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির সভাপতি কাজী শামসুর রহমান ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও জেলা-উপজেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকবৃন্দ। বার্ষিক সাধারণ সভা শেষে একই স্থানে পটুয়াখালী জেলা জার্নালিস্ট ফোরামের আয়োজনে সোমবার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের যাত্রা শুরু হয়।