গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১ হাজার ৭৬টি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যের টিসিবির পণ্য বিতরন শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণের উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, ইউপি সদস্য, হাসান আল মামুন, জসিম উদ্দিন প্রমূখ।