• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৩, ১৪:০৪ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধি।।
বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের পূর্ব মান্দ্রা এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌপুলিশ। ২২ মার্চ বুধবার বিকাল ৩ টা ৪৫ মিনিটের দিকে মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে. জেলেরা নদীতে লাশটি ভাসতে দেখে নৌপুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্য বিকাশ চন্দ্র দে জানায়, মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে, পুরুষ বয়স আনুমানিক ২০ বছর এর মৃতদেহ, অর্ধগলিত, মুখ, মাথা সহ শরীরের বিভিন্ন অংশ পানীতে পচে গলে বিকৃত হয়ে গেছে। আনুমানিক ধারনা করা হচ্ছে লাশটির ৫/১০ দিন পূর্বের, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পরনে হালকা নীল রংয়ের জিন্স পেন্ট, গায়ে বিভিন্ন রংয়ের প্রিন্টের ফুল হাতা শাট ছিল।
এব্যপারে হিজলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে যাহার নং ০৬ তারিখ ২২/০৩/২০২৩ খ্রি: লাশটির ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।