আবদুল্লাহ হিল মারুফ
শুদ্ধতার’ই বার্তা নিয়ে
সিয়াম এলো আবার
মুছে ফেলার সুযোগ এলো
জমানো পাপের ভার(।।)
মুমিন হৃদে তাইতো গাহে
প্রবিত্রতার গান,,
রমাদান মাহে রমাদান
পাপি-তাপি আয়রে ছুটে
শাশ্বত সেই দিকে
যেদিক গেলে মুক্তি মেলে
থাকবো চির সুখে(।।)
সাওম এলো সেই পথের’ই
করতে আহবান
রমাদান মাহে রমাদান
জান্নাতের’ই দ্বার খুলে যায়
শয়তান হয় রুদ্ধ
এই তো সুযোগ মহান ক্ষমার
আত্মা করার শুদ্ধ(।।)
হেদায়তের পথ দেখাতে
এলোরে কোরান
রমাদান মাহে রমাদান