• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আহবান জনতা ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৩, ০৬:২৪ পূর্বাহ্ণ
প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আহবান জনতা ব্যাংকের

ইতালি প্রতিনিধিঃ
বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে আপনিও অংশগ্রহণ করুন এমন শ্লোগানে রোম প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ইতালিতে জনতা বাংকের শাখা জনতা এক্সচেঞ্জ (এস আর এল) মত বিনিময় সভা করেছে।রোমের একটি হল রুমে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। জনতা এক্সচেঞ্চ ইতালির পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ডিজিএম মাহাবুবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আযাদ। এসময় কমিউনিটি নেতৃবৃন্দের বক্তব্য রাখেন মোঃ নুরুল আমিন,সাংবাদিক রিয়াজ হোসেন সহ আরো অনেকে। জনতা বাংকের এমডি বলেন প্রবাসীদের কারনে আজ দেশ রেমিটেন্স সমৃদ্ধ । বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তার অন্যতম যোদ্ধা প্রবাসীরা। তিনি বলেন জনতার নাম যেমনি জনতা তেমনি জনগনের কথা চিন্তা করে বিশেষ করে প্রবাসীদের কথা ভেবে টাকা পাঠাতে খরচ কম,জনতা ব্যাংক প্রবাসীদের ব্যাংক।অনুষ্ঠানের শুরতে স্বাধীনতার মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করা হয় বীর মুক্তিযোদ্ধাদের। এ সময় অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রমযান মাসে টাকা পাঠাতে কোন ধরনের খরচ না নেওয়ার ঘোষনা দেওয়া হয়।