• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে বজ্রপাতে দুই জেলের মর্মান্তিক মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ণ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে রবিবার গভীর রাতে ব্রজপাতে দুই জেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এরা হলে, উপজেলার বাজিৎখা গ্রামের শহীদ ফকিরের ছেলে রাসেল ফকির (৩৫) এবং চরলতা গ্রামের এছাহাক বিশ্বাসের ছেলে মোঃ শহীদ বিশ্বাস। জানা গেছে, মৃত রাসেল ফকির এবং মোঃ শহীদ বিশ্বাস সম্পর্কে জামাই-শ্বশুর। সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় রবিবার আনুমানিক ১২টার সময় গজারিয়া নদীতে মাছ শিকার করতে যায়, জামাই রাসেল ফকির এবং শ্বশুর মোঃ শহীদ বিশ্বাস। এসময় হঠাৎ তাদের জেলে নৌকার উপর বজ্রপাতের ঘটনা ঘটলে এই দূর্ঘটার শিকার হয়। পরে পার্শ্ববর্তী জেলেরা এগিয়ে এসে নৌকায় শহীদ বিশ্বাসের লাশ পড়তে থাকতে দেখেন। এর কিছুক্ষন পর নদীতে ভাসমান অবস্থায় রাসেল ফকিরের লাশও পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়।