গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পিতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৫ আগষ্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, কৃষকলীগ নেতা শাহাদাত হোসেন মাতুব্বর, রেজাউল করিম হারুন বয়াতী সহ অন্যান্যরা। শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।