• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ৩৩ তম বাৎসরিক ওরশ শরীফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২০, ১৩:৪৯ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় ৩৩ তম বাৎসরিক ওরশ শরীফ
  • মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ার মধ্য তুষখালী দুধ চাঁনীয়া খানকা শরীফে হযরত খাজা গরীবে নেওয়াজ সুলতানুল আউলিয়া মাইনুদ্দিন চিশতী আজমেরী (র:) এর স্মরণে ৩৩ তম বাৎসরিক ওরশ শরীফ রোববার থেকে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন জামালপুর দেওয়ানগঞ্জের ঈমাম বাড়ির আলিয়া দরবারের পীর সাহেব শাহ সুফী সৈয়দ হযরত মোঃ আঃ কুদ্দুস আলী চিশতী (দুধ চাঁন)।

এছাড়াও উপস্থিত থাকবেন বাগেরহাট খানজাহান আলী মাজারের খাদেম মোহাম্মদ লালন ফকির, দরবেশ মোঃ শাহজাহান, বিশিষ্ট কন্ঠ শিল্পী সাইদা পারভীন, আলামিন ও লিটু আহমেদ রহিম মোঃ কাবুল চিশতী।

ওরশে সভাপতিত্ব করবেন উপজেলার মধ্য তুষখালী দুধ চানীয়া খানকা শরীফের খাদেম মোঃ রফিকুল ইসলাম (শিশু ফকির) চিশতী।