• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দেশীয় মদসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৩, ০৯:৪৪ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বাঘার গ্রাম থেকে ১২ লিটার দেশীয় মদ সহ খোকন দেওয়ান (৬৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এসআই শাহজাহানের নেতৃত্বে বাঘার গ্রামের খোকন দেওয়ানের বাসায় অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় মদ সহ তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের সদস্যরা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।