আজ বিকালে হিজলা উপজেলার ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বরিশাল-৪ আসনের মাননীয় সাংসদ পংকজ নাথ।
এসময় হিজলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ মো: ইউনুস মিয়া, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, ধুলখোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিধ আল হাসান এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি ১কেজি, চিড়া ১ কেজি, পিয়াজ ১কেজি, চিনি ১কেজি, তৈল ১ কেজি, খেজুর ৫০০ গ্রাম।