• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সরকারি রাস্তার কাজে বাধা ১ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে সরকারি রাস্তার  কাজে বাধা ১ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম।

বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে বাবলা তলা ঘরামী বাড়ি হইয়া নদীর পাড় পর্যন্ত মাটির রাস্তা ভরাট সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। হামলায় একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে, ঘটনা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে পুলিশ কে অবহিত করলে পুলিশ ঘটনা স্হানে চলে যায়। স্হানীয় লোকজন জরো হলে ভাড়াটিয়া বাহিনী চম্পা বেগমের ঘরে সংবদ্ধ ভাবে অবস্থান করে। পুলিশ চম্পা বেগমের ঘর থেকে সংবদ্ধ ভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীদের পেয়ে তাদের নাম ও ঠিকানা সনাক্ত করে তাদেরকে ছেড়ে দেয়। পুলিশ ঘটনা স্হান থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীদের ছেড়ে দিলে লোকালয়ে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। সরোজমিনে দেখা যায় মাটি ভরাট রাস্তা কাজে স্হানীয় বাসিন্দা চম্পা বেগম তার জমির উপর দিয়ে করতে দিবে না বলে বিভিন্ন সময় বাধা দেয়। স্হানীয় মেম্বর ও সুশীল সমাজের লোকজন তাকে জনসাধারণের সুবিধার্থে রাস্তা কাজে তার ব্যবহ্রত জমির সামান্য একটু জমি বেদখল হয় পরে বলে রাস্তার কাজে সহায়তা চেয়ে দাবি করেন। কিন্তু চম্পা বেগম স্হানীয় লোকজন ও সুশীল সমাজের সাধারণ মানুষের কথা কর্নপাত করেনি। তিনি অন্য এলাকা থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে রাস্তা যাতে নিতে পারে সেজন্য অত্র এলাকার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশীয় রামদা দিয়ে রনি ঘরামী পিতা : নজরুল ঘোরামী
মাতা: শিউলি বেগম,গ্রাম :বোয়ালিয়া কে খুন করার উদ্দেশ্য করে মাথায় ওপরে কোপ দেয়। এতে রনি ঘরামী আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ সূত্রে জানা যায়
বাবলা তলা ঘরামী বাড়ি হইতে নদীর পাড় পর্যন্ত মাটির রাস্তা করায়,নাপিত বাড়ির সামনে থেকে মূল রাস্তায়, রাস্তাটি সংযোগে বাধা দেয় শহিদ চৌকিদারে বউ চম্পা বেগম। চম্পা বেগমের নির্দেশে ভাড়াটিয়া সন্ত্রাসী সৌড়বের হাতে থাকা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে রনির মাথার উপর কোপ দেয়। এ সময় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী সৌরভ বাহিনীর সাথে ছিলেন, শাহিন, পিতা আশরাফ, রুবেল, পিতা মোক্তার সহ অারো অনেকে। স্হানীয় লোকজন রনি কে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন। ঘটনা স্হানে পুলিশের এস আই সুব্রত সাথে কথা বললে তিনি জানান অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। এ বিষয় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান বলেন ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।