• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৩, ১৪:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক চাপায় মনোয়ার শিকদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সোমবার (০৩ এপ্রিল) বিকালে ভাটিয়াপাড়া-মাইজকান্দি সড়কের কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মনোয়ার শিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকার বাসিন্দা ও কাঁচামাল ব্যবসায়ী।

ওসি ফিরোজ আলম জানিয়েছেন, মনোয়ার শিকদার খায়েরহাট এলাকায় ভাটিয়াপাড়া-মাইজকান্দি সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুরিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহরে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-ময্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। #