• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন যুবলীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ণ
সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন যুবলীগ নেতারা

গৌরনদী প্রতিনিধি \ পার্বত্য চট্টগ্রাম শান্তি চ‚ক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর স্ত্রী শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন আগৈলঝাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে বরিশাল মুসলিম কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবরের পাশে ফাতেহা পাঠ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন নেতাকর্মীরা। এসময় আগৈলঝাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক সহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল সহ কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।