• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ববিতে গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৩, ১৬:১২ অপরাহ্ণ
ববিতে গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ববি প্রতিনিধি,মোহাম্মদ উল্লাহ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ এপ্রিল) বরিশাল নগরীর আমতলা মোড়ে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. শাহাজাদা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদকরিফাত মাহমুদ, অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি বাহাউদ্দি গোলাপ, সাধারণ সম্পাদক ডাঃ তানজিন, ১৭-২০ এর সভাপতি আরিফ সিকদার এবং সাধারণ সম্পাদক মোইন সরদার কালুসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং পরিষদের সদস্যরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ইসলাম ধর্মে রমজান মুসলিমদের জন্য রহমতের মাস। আমরা এই মাসে যদি নিজেদের সংযত রাখতে পারি এবং নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে মূলত আমরা এই রমজানের মূল মর্মকথাটি সঠিকভাবে পালন করতে পারবো। তাই আমি সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা এই রমজান মাসে ধর্মবাণী অনুসরণ করে নিজে সংযমী হয়, সৎ হয় এবং দেশের কল্যাণে এগিয়ে আসি।

এসময় উপাচার্য গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোর‌আন বিতরণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত পরিচালিত করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ইমাম।