• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ণ
নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা

নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচা সুমন (৩৫)নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

বুধবার রাত ১০ টার দিকে শহরের হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম সুমন নান্দিকাঠি এলাকার আমজেদ হোসেনের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আতাউল আতাউর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাত ১০ টার দিকে হাইস্কুল রোডে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সুমনকে হত্যা করা হতে পারে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ ।