• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির আনকোনা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশী নতুন প্রজন্মের তাহসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩, ১৮:০৬ অপরাহ্ণ
ইতালির আনকোনা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশী নতুন প্রজন্মের তাহসিনা

ইতালি প্রতিনিধি :
আগামী মে মাসে অনুষ্ঠিত ইতালির আনকোনা শহরের পৌরসভা নির্বাচনে এই প্রথম প্রবাসী বাংলাদেশী এক নারীর কাউন্সিলর পদে অংশগ্রহন করছেন । উম্মে সালসাবিল তাহসিনা ছোট বেলা থেকেই ইতালিতে বেড়ে উঠা। এই প্রজন্মের নারী স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সমস্যায় এগিয়ে এসেছেন। ইতালিয়ানদের সাথে প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ে রাজপথে এবং অফিসে কথা বলেছেন বলিষ্ঠ ভাবে। সরাসরি ইতালিয়ান রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে নিয়েছেন পরিবারের সমর্থনে। প্রবাসীদের আন্দোলনে কঠোর ভূমিকা রাখা তাহসিনা কে পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে সমর্থন জানিয়েছে ইতালিয়ান রাজনৈতিক দল ডিয়ামচি দেই নই। বামপন্থি এই দলের মেয়র হিসেবে ইদিয়া সিমোনেল্লা প্রার্থী হয়েছেন। তারই সমর্থনে সাথে তিনি একি দলের কাউন্সিলর প্রার্থী হিসেবে দলের পক্ষে গত ৩ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে তার নাম ঘোষণা করা হয়।
তাহসিনা মনে করেন তার দল এবং তিনি নির্বাচনে সকলের সহযোগিতা পেলে ভালো একটি ফলাফল আসতে পারে যা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভালো হবে। প্রবাস বান্দব এই মেয়র কে জয়লাভ করতে পারলে আমাদের বাংলাদেশিদের অনেক সমস্যায় সহযোগিতা পাবেন বাংলাদেশিরা।
তাহসিনা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অনেকটা আনন্দিত এবং থাকে জয়লাভ করতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।