• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে পূর্বাশার আলো যুব সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৩, ১৭:৫২ অপরাহ্ণ
বাগেরহাটে পূর্বাশার আলো যুব সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে বালিয়াডাংগা পূর্বাশার আলো যুব সংঘ।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় বালিয়াডাংগা মোহম্মদ (সাঃ) মাদ্রাসা কমপ্লেক্স মাঠে গ্রামীণ পরিবেশে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বালিয়াডাংগা পূর্বাশার আলো যুব সংঘের সভাপতি মোঃ সেলিম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সরদার আহমদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ আব্দুল মান্নান। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন মুফতি আযীযুল ইসলাম।

সভাপতির বক্তব্যে সেলিম মোড়ল বলেন, রাসুল সা: বদর যুদ্ধে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন ঈমানকে। বদর যুদ্ধের সময় একজন আলোচিত ব্যক্তি রাসূল সা: কে সহযোগিতা করতে চাইলেন। কিন্তু রাসূল সা: ওই ব্যক্তিকে আগে ঈমান আনার প্রস্তাব দিয়েছিলেন। বললেন ঈমান আনলেই সহযোগিতা নেয়া হবে, তাছাড়া সহযোগিতা নেয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামীন প্রত্যেক যুবককে বদর এর শিক্ষা অনুযায়ী বাকি জীবন চলার তৌফিক দান করুন। বালিয়াডাংগা পূর্বাশার আলো যুব সংঘ কে একটি মাদক মুক্ত সু-শিক্ষায় শিখিত হয়ে আদর্শ যুব সংঘ হিসেবে কবুল করুক। ধন্যবাদ জানাই যুব সংঘের সকল দায়িত্বশীল বৃন্দ কে।