• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে উৎসাহ উদ্দীপনায় দোল উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৯, ২০২০, ০৭:৪০ পূর্বাহ্ণ
বরিশালে উৎসাহ উদ্দীপনায় দোল উৎসব

বরিশালে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের দোল উৎসব।

মূলত পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়ে আসছে।

যদিও উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দু’দিন আগেই।

প্রথম দিন রামায়ণ এবং পরবর্তী দিন ভগবত গীতা পাঠ করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ৫টায় প্রাত:কালীন প্রার্থনার মাধ্যমে শুরু হয় উৎসবের প্রারম্ভিকতা।

নগরীর রাখাল বাবু পুকুর এলাকার প্রীতম, আনন্দ, সঞ্জয় দাস জানান, সকাল ৭টায় পূজা অর্চনা এবং বেলা সাড়ে ১১ টায় অঞ্জলি প্রদানের পরপরই আবির খেলায় মেতে ওঠেন নারী-পুরুষ-শিশুরা।

একে অন্যকে রাঙিয়ে তোলেন রং ছূড়ে।

দুপুর দেড়টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয় দোল উৎসব।

দিনটি উপলক্ষে উপবাস ব্রত পালন করা নর-নারী প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে তাদের উপবাস ভংগ করেন।

এদিকে দোল উৎসবকে কেন্দ্র করে  নগরীর বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।