• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৩, ১৫:৪২ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মিজার্গঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মিজার্গঞ্জে এক মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অপপ্রচারের বিরুদ্ধে মিজার্গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আবুল বাশার নাসির সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সকালে মিজার্গঞ্জ থানার সামনে তাঁর কার্যালয়ে (চেম্মার) সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, মিজার্গঞ্জ ইউনিয়নের মিজার্গঞ্জ গ্রামের মুক্তিযোদ্ধা এম. এ রাজ্জাক ও একই এলাকার মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের মধ্যে দীর্ঘদিন যাবত এক খন্ড জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের আবেদনর প্রেক্ষিতে এ বিষয়টি মিমাংশার উদ্যোগ নিয়ে ০২ এপ্রিল উভয় পক্ষকে নিয়ে সালিশ মনোনিত করার জন্য একটি বৈঠকে বসেন ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল বাশার নাসির। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষ তর্ক বির্তকে লিপ্ত হলে চেয়ারম্যান উভয় পক্ষকে শান্ত করে যার যার গন্তব্যে পাঠিয়ে দেন। কিন্তু বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মুক্তিযোদ্ধা এম.এ আব্দুর রাজ্জাককে মারধর করা হয়ছে বলে অভিযোগ করেন চেয়ারম্যানের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধা এম.এ আব্দুর রাজ্জাকের বিভ্রান্তিকর এ অভিযোগ যাচাই-বাছাই ছাড়াই কেউ কেউ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি তার লিখিত বক্তব্যে আরো উল্লেখ করেন ‘ আমি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। মুক্তিযোদ্ধারা আমার কাছে বরাবরই শ্রদ্ধার পাত্র। মুক্তিযোদ্ধাদের মারধর কিংবা অপমানের প্রশ্নই আসেনা।’
মুঠোফোনে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, ‘০২ এপ্রিল তর্ক বিতর্কের এক পর্যায়ে চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল বাশার নাসির ও তাঁর লোকজন আমাকে মারধর করেছেন পরবর্তীতে তিনি আমার কাছে ক্ষমাও চেয়েছেন।’
#