• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৩, ১২:৩৭ অপরাহ্ণ
বামনায় ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার
বরগুনার বামনা উপজেলা বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কেন্দ্র ঘোষিত ১০দফা দাবী বাস্তবায়নে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু।
এসময় বক্তব্য দেন, বামনা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মশিউর রহমান হাসিব, সদস্য গোলাম কিবরিয়া, বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মারুফুল ইসলাম মারুফ, যুগ্ম আহবায়ক আফজাল মোল্লা ও যুবদল নেতা মোস্তাফিজুর রহমান মাসুম।
এসময় বক্তারা বর্তমান সরকারের অনিয়ন্ত্রিত দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে দ্রুত সরকার পতনের আন্দোলনে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।