আবু তাহের, নিজস্ব প্রতিনিধিঃ
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার শিক্ষা সহায়ক সংগঠন বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশন এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার ১২ এপ্রিল বসুন্দিয়ার সেরা সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে সংগঠনের সভাপতি জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল আহসান বাবলুর সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
গুরুতর শারীরিক অসুস্থ সাদুল্যাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোলায়মান হোসেনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও রোগ মুক্তি কামনা করা হয় । এছাড়া বসুন্দিয়া অঞ্চলের শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য করনীয় বিষয়ে সকলে মতামত ব্যাক্ত করেন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ আক্তারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, পদ্ম পিলা ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ নাজিম উদ্দিন, মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ হারুনুর রশিদ, বসুন্দিয়া মডেল দাখিল মাদ্রাসার সুপার মোঃ কামরুল ইসলাম, অভয়নগরের সরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান, জগন্নাথপুর শিবানন্দপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ রবিউল ইসলাম, বনগ্রাম গাইদগাছি দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা রফিকুল ইসলাম খান, জয়ন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান, জঙ্গলবাধাল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম খান, আল-আমিন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, জয়ন্তা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ শাহ আলম, বসুন্দিয়া নবারুণ কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন জয়ন্তা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ শাহ আলম।