আগৈলঝাড়ায় প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় সুরক্ষা (কমিউনিটি বেইজড্ ডিজাস্টার রিস্ক ম্যানেজমমেন্ট উইথ ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন এন্ড লাইভলিহুড) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) পরিচালিত এই প্রকল্পের অবহিতকরণ সভা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরএসএস সংস্থার নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবুল (ভাট্টি); রত্নপুর ইউনিয়ন পরিষদের মেম্বর মোঃ পান্নু ভূইয়া; উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চন্দ্র শেখর বসু; উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল আলম; উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা; উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান; উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি পারুল মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় এনজিও প্রতিনিধিবৃন্দ; প্রেস ক্লাব সভাপতি সরদার হারুন রানা, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি এস.এম. ওমর আলী সানি; কর্মএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের উপকারভোগী নারী সদস্যবৃন্দ; সিআরএসএস হেড অফিসের সমন্বয়কারী যাদব চন্দ্র গুহ; সহ:সমন্বয়কারী রিগবী সেতু গোমেজ; সুরক্ষা প্রজেক্ট ম্যানেজার কিরণ বাড়ৈ; প্রজেক্ট মনিটরিং অফিসার কার্লো তপন সরকার এবং সুরক্ষা প্রকল্পের সহকর্মীবৃন্দ। উপজেলা পর্যায়ে সরকারী দপ্তরের পক্ষ হতে অংশগ্রহণকারী প্রতিনিধিগণ তাদের বক্তব্যে সুরক্ষা প্রকল্পের সার্বিক কার্যক্রমকে স্বাগত জানান এবং কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস প্রদান করেন। সিআরএসএস এবং সুরক্ষা প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে সহভাগিতা করেন সিআরএসএস সংস্থার নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিআরএসএস-সুরক্ষা প্রকল্পটি যে ধরণের কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে সেটি বর্তমান বিশে^ তথা বাংলাদেশের জন্য খুবই উপযোগী বলে আমি মনে করি। তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে ঝড়, বন্যা ও জলবায়ুর যে পরিবর্তন দেখা যায় এতে সাধারণ মানুষ অনেক ক্ষতির সম্মুখিন হয়। তাই সবাইকে সচেতন করে তোলা ও সকলকে সুরক্ষা করে রাখার জন্য সকল ধরণের সহায়তা সিআরএসএস-সুরক্ষা প্রকল্প করবে বলে তিনি আশাবাদি। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, কিভাবে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানুষকে খাপ খাইয়ে নিয়ে চলা যায় তা সিআরএসএস-সুরক্ষা প্রকল্পটি বাস্তবায়ন করবে তাই এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা সুরক্ষা প্রকল্পের পাশে আছি এবং যে কোন ধরণের সহায়তার প্রয়োজন হলে আমাদের কাছে আসবেন আমাদের সরকারী স্ব স্ব দপ্তর থেকে সকল ধরণের সহায়তা করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ওয়েবসাইটে আপনাদের বাজেটসহ প্রকল্পের কার্যক্রম তুলে ধরেছেন এজন্য সিআরএসএস-সুরক্ষা প্রকল্পকে সাদুবাদ জানাই। আমি এ সংস্থার সার্বিক সাফল্য কামনা করি’। “প্রস্তাবিত কর্মএলাকার পরিবার গুলি তাদের বেঁচে থাকা, জীবিকা নির্বাহ এবং টেকসই উন্নয়নের জন্য জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের সাথে খাপ খাইয়ে স্থানীয় দুর্যোগের সাথে স্থিতিস্থাপক অবস্থায় জীবনযাপন করে” এ লক্ষ্যকে সামনে রেখে সুরক্ষা প্রকল্প তিন বছরের জন্য আগৈলঝাড়া উপজেলার গৈলা, বাগধা ও রত্নপুর ইউনিয়নে (২৭ টি ওয়ার্ডে) এবং উজিরপুর উপজেলার হারতা, সাতলা ও জল্লা ইউনিয়নে (২৭ টি ওয়ার্ডে) বাস্তবায়িত হবে। ##