স্টাফ রিপোর্টার
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পুরোনোকে পেছনে ফেলে নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলার মানুষ। আজ শুক্রবার সকাল থেকে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠানে নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো নগরী। বর্ণিল এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশ নেন।