স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মরহুম আঃ হাদী তালুকদার ও নুরুন্নাহার হাদী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা সদরের পূজাখোলার ঐতিহ্যবাহী তালুকদার বাড়িতে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম ধাপে ১৮ থেকে ২১ রমজান পর্যন্ত চলা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার সর্বোচ্চ ১৬ বছর বয়সি একশ ৪০ জন কিশোর-কিশোরী মাদরাসা শিক্ষার্থী অংশ নেন। শনিবার শেষ ধাপের প্রতিযোগিতায় ১৯ জন শিক্ষার্থীর মধ্যে মো. আবদুল্লাহ আল মানসুর প্রথম,মোসা. সাদিয়া ইসলাম ও মুহা. অহিদুল ইসলাম জুনাইদ দ্বিতীয় হলে তাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন, আবদুল আলিম তালুকদার,সাদি-উল আলম তালুকদার ও নাসির তালুকদার প্রমুখ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন, মাওলানা মো. আবুল বাশার ও মাওলানা মো. অজিহুল্লাহ।