• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে চমক আলী ছাইবুন নেছা ট্রাস্ট এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ণ
বিশ্বনাথে চমক আলী ছাইবুন নেছা ট্রাস্ট  এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট প্রতিনিধি,

বিশ্বনাথের খাজাঞ্চি চমক আলী ছাইবুন নেছা ট্রাস্ট এর উদ্যোগে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ
সম্পন্ন হয়েছে ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে।

এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠান মুরব্বি নুর মিয়ার সভাপতিত্বে এবং মাওলানা জসিম উদ্দিন কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা নিজাম উদ্দিন সিদ্দিকী,

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মাস্টার আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী।

এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, খলিলুর রহমান, বিওন টিভি ইউ কে প্রতিনিধি আব্দুল কাইয়ুম, আবু সালেহ, সুরত আলী, শফিকুল ইসলাম, আরশ আলী, আব্দুল হেকিম, মুবাশ্বির আলী, ট্রাস্টি বুরহান উদ্দিন, রামীম আহমদ, সাকিব আহমেদ, সাঈদুল ইসলাম প্রমুখ।