• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তুসকোলনা বৃহত্তর নোয়াখালী সমিতির ইফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৩, ১৪:১৩ অপরাহ্ণ
তুসকোলনা বৃহত্তর নোয়াখালী সমিতির ইফতার

ইতালি প্রতিনিধিঃ
ইতালীতে নোয়াখালী বাসীদের ঐক্য আরও সুদৃঢ় করতে রোমে বৃহত্তর নোয়াখালী সমিতি তুসকোলনাবাসী স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। কমিউনিটি ব্যক্তিত্ব আবদুস সাত্তারের সভাপতিত্বে ইফতার পর্ব আলোচনা সভায় অতিথি ছিলেন, মাইনুদ্দিন লিটন হাজারী, বৃহত্তর নোয়াখালী সমিতির আহ্বায়ক রেজাল হক মিন্টু সদস্য সচিব একে আজাদসহ আরো অনেকে।
রাজধানীর রোম প্রবাসী নোয়াখালীর অধিবাসীরা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ‌। তারা ঐক্য সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সকলকে আবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।