• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল যুব ফোরাম কর্তৃক শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ণ
বরিশাল যুব ফোরাম কর্তৃক শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

বরিশাল যুব ফোরাম কর্তৃক শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।আজ বরিশাল চাঁদমারিতে ২৫ জন শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।বরিশাল যুব ফোরামের সভাপতি মোঃ আবু সুফিয়ান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এর পোগ্রাম অফিসার জনাব সুবাস , স্বেচ্ছাসেবক শেখ সুমন, যুব ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ আরিফ, যুব ফোরাম সদস্য সাওদা,জান্নাতুল, আয়শা আফরোজ প্রিতী সহ আরো অনেক।শিশুদের ঈদ উপহার এ ছিলো সেমাই, চিনি,দুধ,নুডলস, তেল,কিসমিস,মশলা,মেহেদী, সাবান ও পোলাও চাল।
ঈদ উপহার পেয়ে শিশুরা অনেক আনন্দিত। আয়োজকরা বলেন,আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করছি।আমাদের যুব ফোরামের সদস্যরা আমাদের সহযোগিতা করেছে।এবছর আমরা ২৫ জনের মুখে হাসি ফুটিয়েছি,আগামীতে এটা আরো বাড়াতে চাই।