• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৩, ১৭:৩১ অপরাহ্ণ
কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর।
অর্থনীতি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের ১৯৯৪-১৯৯৫ সেশনের বন্ধুদের এক ইফতার মাহফিল ২০ এপ্রিল ২০২৩ রংপুরের শাপলা চত্বরের মিলান রুফটপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শাহেদুল হক বিপুল, ভেন্ডাবাড়ি কলেজের প্রভাষক মো. শাহজাহান কবীর লিটন, ব্রাকের ডেপুটি ম্যানেজার মো. সাইফুল ইসলাম, আশার রিজিওনাল ম্যানেজার মো. নূরুল হুদা, সহকারী শিক্ষক মো. গোলাম মোস্তফা, মাওলানা কেরামত আলী কলেজের প্রভাষক মো. মোমতাজুল সিদ্দিক রুমান, মো. তাজুল ইসলাম, আদিতমারী কলেজের প্রভাষক মো. মতিয়ার রহমান বাবু, এর মো. নুরুন্নবী লিটন। ইফতার মাহফিল এ-র পূর্বে সকল বন্ধুদের জন্যে দোয়া করা হয়।