বরিশালের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি অডেশাস্ এর সাবেক সাধারণ সম্পাদক অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রীর দাদী ও সংগঠনের উপদেষ্টা অধির রঞ্জন খাসকেল এর মাতা রিনা খাসকেল পরোলোক গমন করেছেন।
মৃতকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি গত সোমবার রাত ২টায় নগরীর অনামী লেনস্থ নিলাচল বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি ৩ ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি, আত্বিয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বরিশাল মহাশশ্বানে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দি অডেশাস্।