• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ জনপদে বসেছে বৈশাখী মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৩, ১৩:০৭ অপরাহ্ণ
গ্রামীণ জনপদে বসেছে বৈশাখী মেলা

গৌরনদী প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবছরও বরিশালের গৌরনদী উপজেলার গ্রামীণ জনপদে বসেছে বৈশাখী মেলা। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিল্বগ্রাম এলাকার মিত্র দিঘীরপাড় নামক এলাকায় মেলার আয়োজন করা হয়।
মেলার আয়োজক মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, দীর্ঘ বছরের ঐতিহ্য বিল্বগ্রাম মিত্র দিঘীরপাড় মেলার। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবছরও মেলা প্রাঙ্গনে মাটির তৈজসপত্র, শিশুদের খেলনাসহ বিভিন্ন রকমের গৃহস্থালি সামগ্রী নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। একইদিন উপজেলার চাঁদশী গ্রামে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।