• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে খুলনা বিভাগ সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা মোল্লা মনির আহ্বায়ক মারুফ সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ণ
রোমে খুলনা বিভাগ সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা  মোল্লা মনির আহ্বায়ক   মারুফ সদস্য সচিব

ইতালি প্রতিনিধিঃ
ইতালিতে এই প্রথম বারের মত খুলনা বিভাগ সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাংবাদিক মোল্লা মনিরুজ্জামান মনিরকে আহ্বায়ক ও
মারুফ তালুকদার কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে ইতালির রাজধানী রোমের একটি রেস্তোরাঁয় খুলনা বিভাগের ১০ জেলার
প্রবাসীদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়। মোল্লা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও মারুফ তালুকদারের
সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী,এবং সমাজ সেবক ড. মুফতি এম,এ আজিজ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব
এ,কে জামান,এম কামাল হোসাইন, ফারুক হোসেন, মিকাইল হোসাইন,জাহিদুল ইসলাম, আলমগীর ফারুক প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগন খুলনা বিভাগের ১০ জেলার সমন্নয়ে প্রবাসীদের বিভিন্ন অসুবিধার কথা বিবেচনা করে
এবং আগামী দিনে খুলনা বিভাগের প্রবাসীদের এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ করার আহ্বানের মধ্যদিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে নবাগত আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, ইতালিতে বসবাসরত খুলনা বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ
করে তাদের যে কোন সমস্যা সমাধানের জন্য এই কমিটি কাজ করবে। আগামী ২৮ মে খুলনা বিভাগের প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানিকভাবে একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে সিদ্ধান্ত গৃহিত হয়।