• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ণ
মঠবাড়িয়ায় ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

‘‘শিক্ষাই শক্তি, ক্রীড়াই বল, এ’দুটোর অভাবে জীবন অচল’’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী জি,কে,ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী ৭৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার সকালে বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আঃ লতিফ সিকদার, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, ইউ,পি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, মুক্তিযোদ্ধা আনছার উদ্দীন হাওলাদার, গুলিসাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম বাদল ও সমাজ সেবক আনোয়ার হোসেন প্রমুখ।