• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২৩, ০৬:৫২ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি: রাস্তা পারাপারের সময় বাস চাপায় মহেরজানি বেগম (৬৫) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের করম আলী মোল্লার স্ত্রী। সে (মহেরজান) আশোকাঠী গ্রামের তার ভাইয়ের বাড়িতে বেড়াতে এসোছিলো।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের সামনে মহাসড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা মহেরজান। এসময় বরিশালগামী অভি ডিলাক্স নামের একটি বাস বেপরোয়া গতিতে বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গৌরনদী ফায়ার স্টেশনের সাব-অফিসার আখতার উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।