আসাদুল ইসলাম, প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩ টার দিকে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির আয়োজনে সুন্দরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু।
সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম।
আরও বক্তব্য দেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এনামুল হক, কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, সদস্য মো. আশাদুল ইসলাম, মো. বিপুল ইসলাম আকাশ, মো. আবদুর রহমান শিপন, প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান ও ব্যবসায়ী মো, নাছির উদ্দীন প্রমুখ।
এর আগে একটি র্যালি প্রেসক্লাব কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।