• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকের ধান কেটে দিল চরফ্যাশন উপজেলা কৃষক লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ণ
কৃষকের ধান কেটে দিল চরফ্যাশন উপজেলা কৃষক লীগ

কামরুল সিকদার চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি॥
চরফ্যাশন পৌরসভার কৃষক হেজু মিয়ার ক্ষেতের পাকা ইরি ধান কেটে দিল চরফ্যাশন উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার(৫মে) সকালে চরফ্যাশন উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফজলুল করিম দুলাল, সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া ,সাংগঠনিক সম্পাদক অশোক সাহা,পৌর কৃষকলীগ সভাপতি দাইমুদ্দিন হাওলাদার, সম্পাদক তোফাজ্জল ডাক্তার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী চরফ্যাশন পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের কৃষক হেজু মিয়ার জমির ধান কেটে দেন।
চরফ্যাশন উপজেলা কৃষক লীগ সভাপতি মোঃ ফজলুল করিম দুলাল, সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া,পৌর কৃষকলীগ সভাপতি দাইমোদ্দিন হাওলাদার জানান, ¯’ানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব পূর্বে থেকে বলেছেন, তোমরা কৃষকলীগ যেন কৃষকের উপকারে আসে। তাই প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের এমপি জ্যাকব ভাই’র নির্দেশে ‘যেকোনো প্রাকৃতিক দুর্যোগে কৃষক লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে আছে থাকবে। তাই আমরা অসহায় মানুষের ধান কেটে দি”িছ। আগামীতেও মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যাবে চরফ্যাশনের কৃষক লীগ।
অসহায় কৃষক হেজু মিয়া কালের কন্ঠের এ প্রতিনিধিকে জানান কৃষকলীগের এই মহৎ কাজে আমি সš‘ষ্টি হয়ে আংগো জ্যাকব ভাই ও জননেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণভরে দোয়া করি। তিনি একজন কৃষক বান্ধব সফল রাষ্ট্রপ্রধান। তিনি সুখ দুখে সর্বদা কৃষকদের পাশে থাকেন।
ছবিঃ সংযুক্ত
ক্যাপশনঃ চরফ্যাশন পৌরসভার কৃষকের ধান কেটে দিলেন
চরফ্যাশন উপজেলা কৃষকলীগ নের্তৃবৃন্ধ।

চরফ্যাশনে মামলা করায় বাদীর ছোট ভাইকে পিটিয়ে পঙ্গু করে দিয়েছে আসামীরা

কামরুল সিকদার চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি ॥
জমি সংক্রান্ত মামলা করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে অসহায় বাদী শহিজল ইসলামের ছোট ভাই জসিম উদ্দিন(৩৫)কে পিটিয়ে পঙ্গু করে দিয়েছে আসামী জাকির,বাকের, ইলিয়াছ ও হুমায়ুন । এছাড়াও জসিমের পরিবারের আরো ৩জনকে পিটিয়ে মারাত্মক জখম করেছে। আদালত কার্যবিধি ১৪৪/১৪৫ধারা বিরোধপূর্ণ জমিতে ঘর উত্তোলনে নিষেধাজ্ঞা দিলে আসামীরা তা ভঙ্গ করে জোড়পূর্বক ঘর উত্তোলন করছে। আসামীরা প্রভাবশালী হওয়া মারধর করে ক্ষান্ত হয়নি জসিম উদ্দিন ঢাক কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাকালীন ২টি মামলা দিয়ে তাকে আসামী করা হয়েছে। বাদীর পরিবার আসামীদের বিরুদ্ধে আর কোন মামলা না দিতে ভাড়াটিয়া নেতা-ক্যাডার দ্বারা হুমকি-ধামকি অব্যহত রেখেছে। গতকাল চরফ্যাশন প্রেসক্লাব এক সংবাদ সম্মেলনে পঙ্গু জসিম উদ্দিন আসামীদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে ধরেন।
বাদী জসিম সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে আরো বলেন,চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ৩নম্বর ওয়ার্ডে গত ২৯জানুয়ারী ২৩ইং তারিখে আমাদের পরিবারের ভোগ দখলীয় জমিতে একই বাড়ির আবুল কাশেমের ছেলে জাকির,বাকের, ইলিয়াছ ও হুমায়ুন জোড়পূর্বক ঘর উত্তোলন করার সময় আমরা বাধা দেই। তারা ক্ষিপ্ত হয়ে ধারালো আস্ত্রসহ লাঠি দিয়ে আমাদেরকে এলোপাথারী মারধর করে। এতে জসিম উদ্দিনসহ তার বড় ভাই শহিজল, কহিনুর, রওশনারা মারাত্মক জখম হয়। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে জসিম উদ্দিন মারাত্মক জখম এবং পিঠের মেরুদন্ড ভেঙ্গে যাওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাক কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় জাকির গংদের চাপের মুখে আহত জসিম উদ্দিন শশীভূষণ থানা মামলা করতে না পেরে জাকির গংদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।
আসামীরা আহত জসিম উদ্দিনের চিকিৎসা চলাকালিন ১০মার্চ/২৩ইং তারিখে জসিম উদ্দিনকে ২নং আসামী করে শশীভূষণ থানা জি আর ১/২৩ইং মামলা দায়ের করেন। জসিম উদ্দিন প্রায় ২মাস চিকিৎসা শেষে গত ১৭এপ্রিল পঙ্গু হয়ে বাড়ি ফিরে। উক্ত সন্ত্রাসীরা পঙ্গু জসিমকে বাড়িতে আসার পর ১৭এপ্রিল চরফ্যাশন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এবার জসিম উদ্দিনকে ৫নং আসামী করে সি আর ২৪৯নং আরেকটি মামলা দায়ের করেন। মামলা করে আসামীরা বিরোধীপূর্ণ জমিতে ঘর উত্তোলনের চেষ্টা চালান। এব্যাপারের আদালত কার্যবিধি ১৪৪/১৪৫ধারা বিরোধপূর্ণ জমিতে ঘর উত্তোলনে নিষেধাজ্ঞা দিলে আসামীরা তার ভঙ্গ করে জোড়পূর্বক ঘর উত্তোলন করা চেষ্টা চালা”েছ।
পঙ্গু জসিমের পরিবারের অভিযোগ- আমাদেরকে মারধর করা পর আমরা শশীভূষণ থানা গেলাম।থানা কোন মামলা নেয়নি। উল্টো আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। এই হলো শশীভূষণ থানা পুলিশের কাজ। অবশেষে আদালতে আমরা সঠিক বিচারের আশা করছি।
ছবিঃ সংযুক্ত
ক্যাপশনঃ চরফ্যাশন প্রেসক্লাবে হাজারীগঞ্জ ৩নং ওয়ার্ডের পঙ্গু জসিম উদ্দিন একই বাড়ির সন্ত্রাসী জাকির গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।