• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ববিতে ডিজিটাল টেলিস্কোপ ও পেরিস্কোপের সাহায্যে চন্দ্র পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ণ
ববিতে ডিজিটাল টেলিস্কোপ ও পেরিস্কোপের সাহায্যে চন্দ্র পর্যবেক্ষণ

ববি প্রতিনিধি,মোহাম্মদ উল্লাহ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল টেলিস্কোপ ও পেরিস্কোপের সাহায্যে চন্দ্র পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব এবং দুরবিন- দুর বিশ্বের নাগরিক সংগঠনের যৌথ আয়োজনে’জ্যোতির্বিদ্যার রাত’ পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫মে) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যা ৭ টা থেকে পর্যবেক্ষণ শুরু হয়। পূর্নচাঁদ, গ্যালাক্সি, নেবুলা, তারা, স্টার ক্লাস্টার পর্যবেক্ষণ করা হয়েছে যথাযথভাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলো বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি শেখ শাহনেওয়াজ জিমি, সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক। উপস্থিত ছিলেন বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান এবং দূরবিনের ন্যাশনাল ভলন্টিয়ার মোঃ জহিরুল ইসলাম এবং রিজিওনাল ভলন্টিয়ার আবদুল্লাহ আল মাহমুদ সহ বিজ্ঞান ক্লাবের কমিটি মেম্বাররা, ও সাধারণ শিক্ষার্থীরা