সাংবাদিক মোঃ আব্দুল্লাহ
মাগো,বড় হলাম কেন?
দুঃখে মরি কাতর হয়ে,প্রাণ যাচ্ছে যেন!
তোমার কোলে মাথা রেখে যেতাম গভীর ঘুমে,
দুঃখ কভু পেলে তুমি,জড়িয়ে নিতে চুমে।
মাগো,এখন নাও না কেন?
মরছি আমি হতাশাতে,একা সংগোপনে!
যেথায় যাচ্ছি,হোঁচট খাচ্ছি,ঘুরছি ভবঘুরে,
মাগো তুমি নাও না বুকে,আগের মতো করে।
কোথায় যাবো?কোথায় আছে একটুখানি সুখ?
কে দিবে না আর কখনো আমায় এত দুখ?
মাগো,পারছি না যে আর,
ছোট খোকা বড় হয়েই দুঃখে জীবন পার!
কান্না পেলে মুখ চেপে হায়,কাঁদছি একা আমি,
হৃদয় আমার অশান্ত আজ,ধু ধু মরুভূমি!
মাগো,বড় হলাম তাই বলে কি রাখবে আমায় দূরে?
তোমার খোকা দুঃখে যেন,যাচ্ছে একা ম*রে!
কোথায় যাবো?কে দিবে মা তোমার মতো আদর?
আগলে রাখবে তোমার মতো,হয়ে গায়ের চাদর।
কত যে মা আশা ছিল,থাকবো আমি সুখে,
বড় হলেই পৃথিবীটা,মা*রছে ধুঁকে ধুঁকে!
মাগো,পারছি না যে আর,
তোমার খোকা ভাঙ্গছে ভীষণ,ভাঙ্গছে যে বারবার!